রংপুর ৩য় বিভাগীয় বিজ্ঞান মেলায় আদর্শ মহাবিদ্যালয়ের প্রথম স্থান অর্জন
রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় আয়োজিত ও জাতীয় বিজ্ঞান উন্নয়ন ট্রাষ্টের পৃষ্টপোষকতায় ৭-৮ আগস্ট ২০১৬ রংপুরের জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে ৩য় বিভাগীয় বিজ্ঞান মেলা ২০১৬ তে দিনাজপুর জেলা অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জনের গৌরব অর্জন করেছে। দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে দিনাজপুর জেলায় ৩৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় ও জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ মোসাদ্দেক হোসেনের উদ্ভাবন "কীটনাশক ছাড়াই ইলেকট্রিকের সাহায্যে পোকা দমন পদ্ধতি" মননীত করে অংশগ্রহণের সুযোগ প্রদান করলে দিনাজপুর জেলা প্রথম স্থান অর্জনের গৌরব অর্জন করে। ৮ আগস্ট ২০১৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জনকারী দিনাজপুর জেলার এই শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরক্ত বিভাগীয় কমিশনার(রাজস্ব) আব্দুল মজিদ, পুলিশের অতিরিক্ত ডিআইজি(রংপুর রেঞ্জ) চৌধুরী মঞ্জুর হোসেন, রংপুরের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার, কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর বিনতে হুসাইন নাসরিন বানু। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) মনু শীল।
বিভাগীয় পর্যায়ে সিনিয়রগ্রুপে প্রথম স্থান অর্জনকারী দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষার্থী মোসাদ্দেক হোসেন জানান, দিনাজপুর জেলার প্রতিনিধি হিসেবে অংশগ্রহণের সুযোগ প্রদানের জন্য দিনাজপুর জেলা প্রশাসন ও আদর্শ মহাবিদ্যালয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করতে পারায় খুব ভাল লাগছে যে কৃষি প্রধান দেশে কৃষকের জন্য ক্ষতিকারক পোকা দমনে কাজ করে স্বকৃতি স্বরূপ পুরস্কার অর্জন করতে পেরেছি।
মোসাদ্দেক জানান, তার উদ্ভাবিত পোকা দমনের এই যন্ত্র একবিঘা জমিতে পোকা দমনে সামর্থ। তার যন্ত্রটি তৈরিতে খরচ হয় তিনহাজার টাকা যা সাশ্রয়ী মূল্যে কৃষক কয়েক বছর পর্যন্ত চালাতে পারবে।
07 Feb
06 Apr
06 Apr
06 Apr
28 Jun